মহানবী (সা.)-কে কটূক্তি করে ফেসবু‌কে পোস্ট, কুড়িগ্রামে দুই যুবক আটক

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১২ অক্টোবর ২০২৪, ১৮:৪৯আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৮:৪৯

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অ‌ভি‌যো‌গে কুড়িগ্রামে দুই যুবক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (১২ অ‌ক্টোবর) দুপু‌র ও বিকা‌লে পৃথক অ‌ভিযা‌নে সদর ও উ‌লিপুর উপ‌জেলা থেকে তা‌দের আটক করা হয়। জেলা পু‌লিশ থে‌কে পাঠা‌নো বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়েছে।

এর মধ্যে আটক এক যুবক (৩০) রাজারহাটের অপরজন উলিপুর উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার সকা‌লে রাজারহাট উপজেলার এক যুবক নি‌জের ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তার বা‌ড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন। এ অবস্থায় পোস্ট‌টি মু‌ছে দেন তিনি। এরপরও বিক্ষুব্ধ জনতা তার বা‌ড়ি‌তে জ‌ড়ো হ‌ন। খবর পে‌য়ে পু‌লিশ ও সেনাবা‌হিনী ‌গি‌য়ে তা‌দের শান্ত করে অ‌ভিযুক্ত‌ যুবককে আটক করে। একই ঘটনায় উলিপুর উপজেলার আরেক যুবককে আটক করা হয়। ত‌বে ফেসবুক পোস্টটি নি‌য়ে দুজ‌নের যোগসূত্র কী, তা তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়‌নি।

জেলা পুলিশের পাঠানো বার্তায় জানানো হয়, ফেসবুক পোস্টটি জেলা পুলিশ সুপারের নজরে এলে তার নি‌র্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অ‌ভিযুক্ত যুবককে দুপুর ১২টার দি‌কে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উলিপুর থেকে আরেক যুবককে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কামাল হো‌সেন ব‌লেন, ‘আটক দুইজন‌কে ডি‌বি হেফাজ‌তে রেখে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের