বাড়ি দখলের অভিযোগে মামলা, দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

রংপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ২১:২৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:২৮

রংপুর নগরীর অভিজাত এলাকা ধাপে দলবল নিয়ে একটি বাড়িসহ স্থাপনা দখল, মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান ও নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানকে সাসপেন্ড করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়। আদেশমতে ২০২৩ সালের ৯ ফ্রেরুয়ারি থেকে এ সাসপেন্ড আদেশ কার্যকর হবে।

চিঠিতে বলা হয়েছে, আহসান খান বর্তমানে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে নাজনীন নাহার খানম নামের এক নারী রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যা বর্তমানে ক্রিমিনাল রিভিশন কেসে (নম্বর ২৩১/২০২৩) রূপান্তরিত হয়ে দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। আহসান খান নামে ওই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুর আদালতে হাজির হয়ে জামিন পান। তাই তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

একই মামলায় আসামি হওয়ায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান একই আদালত থেকে জামিন নেন। তাকেও ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী নাজনীন নাহার খানম বলেন, ওই দুই পুলিশ কর্মকর্তাসহ আরও আসামিরা তার ধাপ এলাকার বাড়ি ও স্থাপনা দখল করতে এসেছিল। বাধা দেওয়ায় মালমাল ভাঙচুর ও লুটপাট করে। এমনকি আমাকে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। আসামিরা গোপনে এসে আদালতে হাজির হয়ে জামিন নিলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি। পুরো বিষয় জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর দুই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

অপরদিকে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও রিসিভ করেননি। 

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের