পাসের হার বেড়েছে দিনাজপুরে, জিপিএ-৫ পেয়েছেন ১৪,২৯৫ জন

দিনাজপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৫:১৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৩

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৭৭.৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪২৯৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৮৬ হাজার ৯৫৪ জন পাস করেন। এবারে এই বোর্ডে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। আর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। জিপিএ-৫ পাওয়া ১৪ হাজার ২৯৫ জনের মধ্যে ছাত্র ৬ হাজার ১৮৫ জন এবং ছাত্রী ৮ হাজার ১১০ জন। প্রাপ্ত ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০.৭৮ শতাংশ, মানবিকে ৭৩.৩৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪.৪৫ শতাংশ।

বেড়েছে শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা বোর্ড থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় এবার সার্বিক ফলাফল ভালো। বেড়েছে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৪.৪৮ শতাংশ সেখানে এবার ৭৭.৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৪৫৯ জন, এই সংখ্যা এবার ১৪ হাজার ২৯৫ জন। এবারে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। যেখানে গত বছরে এই সংখ্যা ছিল ১৩টি। তবে এবার শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি। যেখানে ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৬টি।

যেসব প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেননি

এবারে ৬৬৫টি কলেজের মধ্যে ২০টি কলেজের কেউই পাশ করতে পারেননি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩ জন। সেগুলো হলো- লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গন্ধমরুয়া স্কুল ও কলেজ, নীলফামারী জেলার ডোমার উপজেলার বাগডোকরা নিমোজখানা হাই স্কুল ও কলেজ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এমএল হাইস্কুল ও কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গগর কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদার হাইস্কুল ও কলেজ, রংপুর সদর উপজেলার আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজ, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল ও কলেজ, একই উপজেলার শিয়ালখোওয়া কলেজ, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল ও কলেজ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বাগুলাবাড়ী হাইস্কুল ও কলেজ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ, ঠাকুরগাঁও সদর উপজেলার কদমসুল হাটস্কুল ও কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজ, রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার বড়াইবাড়ী কলেজ, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী এমআর স্কুল ও কলেজ, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলী এসসি হাইস্কুল ও কলেজ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, একই জেলার আদিতমারি উপজেলার নামুরি হাইস্কুল এবং কলেজ ও ঠাকুরগাঁও সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ।

ফলাফলে শীর্ষে রংপুর

এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলে বিভাগের ৮টি জেলার মধ্যে শীর্ষে রয়েছে রংপুর জেলা। এই জেলার পাসের হার ৮২.২০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছেন ৪৮৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। এই জেলার পাশের হার ৮১.৩৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭৮৮ জন। তৃতীয় অবস্থানে থাকা গাইবান্ধা জেলার পাসের হার ৭৬.৮০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৪৯৮ জন। ফলাফলে চতুর্থ হয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় পাসের হার ৭৬.৪১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৩১১০ জন। ৭৬.২৯ শতাংশ পাশের হার ও ৬০৬ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে লালমনিরহাট জেলা। ষষ্ঠ অবস্থানে ঠাকুরগাঁও জেলার পাশের হার ৭৬.১১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১১০৫ জন। কুড়িগ্রাম জেলার অবস্থান সপ্তমে। এই জেলার পাশের হার ৭৪.৬০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন। সবশেষ অবস্থান তথা অষ্টম স্থানে থাকা পঞ্চগড় জেলার পাসের হার ৬৭.৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৪২০ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ বলেন, ‘বিভিন্ন অস্থিরতার মধ্যে এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরীক্ষা হয়েছে। কোনও কোনও বোর্ডের ফলাফল একটু খারাপ হয়েছে। সেগুলোতে বেশি প্রভাব পড়েছে। এবারে দিনাজপুরের ফলাফল গত বছরের তুলনায় ভালো। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে এ ব্যাপারে আমরা সেসব প্রতিষ্ঠানগুলোকে শোকজ দেবো। মন্ত্রণালয়কে তালিকা দেওয়া হবে, যে ব্যবস্থা নেবে সেই অনুযায়ীই পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলোর শিক্ষার্থীসংখ্যা অনেক কম। এগুলো বেশির ভাগ এমপিওভুক্ত নয়, প্রশাসনিক ব্যবস্থা নেওয়াও কঠিন। তারপরও আমরা জবাব চাইবো। অতীতের ঘটনা কীভাবে হয়েছে, তা বলতে পারছি না। তবে আমরা মেনে চলছি যে, যদি কোনও প্রতিষ্ঠানে শিক্ষার্থীসংখ্যা ২৫ জনের কম হয় তাহলে সেই প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দেওয়া হবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
১১৫ দিন ক্লাস করেই বসতে হবে আগামী এসএসসিতে 
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি