ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা দুই হাজারের বেশি: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ২১:১৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২১:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা দুই হাজারের বেশি। আর আহতের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার।’

রবিবার (২০ অক্টোবর) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিগত সরকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘একটা দেশের সরকার যদি মনে করে সে জনগণের সরকার, তাহলে শুধু ক্ষমতা ধরে রাখার জন্য তারা জনগণের ওপর এটা করতে পারে না। জনগণের চেয়ে বা দেশের চেয়ে তাদের কাছে ক্ষমতাটা ছিল অনেক বড়। সেই জায়গায় চব্বিশের অভ্যুত্থান হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী দিনে যদি আপনারা দেখেন কেউ ক্ষমতার অপব্যবহার করছে, অন্যায় করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে, তাহলে অবশ্যই আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন। রাস্তায় না নামলেও আপনারা সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক প্রতিবাদ করতে পারেন। আপনারা যদি এর প্রতিবাদ না করেন, তাহলে আবার একই কালচারটা বাংলাদেশে তৈরি হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে গঠনমূলকভাবে। গুজবে কান দেওয়া যাবে না। আপনাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যত ভালো বিশ্ববিদ্যালয়ে যাবেন, নিজেকে বিকশিত করার জন্য তত ভালো প্ল্যাটফর্ম পাবেন।’

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বক্তব্য দেন।

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী