দুটি হজ প্যাকেজের ঘোষণা বুধবার, কমবে খরচ: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৮:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:০৫

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা হবে বুধবার। গত বছরের তুলনায় এবার কমবে হজের খরচ। তবে এবার সরকারি খরচে কারও হজ করার সুযোগ থাকছে না।’

তিনি বলেন, ‘এবার দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। একটি হবে পবিত্র কাবাঘর থেকে এক-দেড় কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা, আরেকটি কাবাঘর থেকে আড়াই-তিন কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা। আসা যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ও আরামে থাকার জন্য ভালো বাসার ব্যবস্থা থাকবে। আমরা প্যাকেজ দুটি চূড়ান্ত করেছি। খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় থাকা-খাওয়ার খরচ আর সৌদি সরকারকে ফি দেওয়া। এবার হজের খরচ গতবারের চেয়ে কমবে। কত কমবে, জানানো হবে বুধবার।’

ধর্ম বিষয়ক উপদেষ্টার আগমন উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে সংবর্ধনা ও হজ-ওমরাহ বিষয়ক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনেকে অর্থ বা সামর্থ্য থাকার পরও হজ করতে চান না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের উচিত সবার জন্য হজের আগ্রহ তৈরি করা। সরকারের টাকায় ফ্রি কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন সরকারি খরচে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন ও দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খান।

/এএম/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি