আল-কায়েদার মতো হাছান মাহমুদ ভিডিও বার্তা দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুর প্রতিনিধি 
০৭ নভেম্বর ২০২৪, ২০:৪০আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০:৪৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইএস, আল কায়দার মতো হাছান মাহমুদ কোনও একটি জায়গা থেকে ভিডিও বার্তা দিয়েছে। তিনি বলেছেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সঙ্গে কাজ করতে চায়’’। কোনও কারণে আবার যদি ফ্যাসিস্ট সরকার, কোনও একটি দোসর, অনুচর যদি রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে সর্বপ্রথম যাকে টার্গেট করবে, তারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ১৬ বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তাদের প্রতি প্রত্যাশা অনেক। কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই, বিনয়ের সঙ্গে, আপনাদের কী এমন অবস্থান হলো যার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসরও আপনাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানায়।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তাদের প্রতি প্রত্যাশা অনেক। কিন্তু আপনাদের বর্তমান কী এমন অবস্থান হলো যার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসরও আপনাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানায়। তারা আপনাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বলে, আমরা হচ্ছি কিশোর গ্যাংয়ের সদস্য।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল মাঠে ‘জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্র জনতার করণীয়’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা সমন্বয়ক- এটা মোটামুটি গালি হয়ে গেছে অলমোস্ট। আমাদের কিছু অপরাধ রয়েছে, ৫ আগস্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি- এটা আমাদের প্রথম অপরাধ। ৫ আগস্টের পূর্বে আমাদের সঙ্গে যত ধরনের লিয়াজোঁ ও সমঝোতা করার চেষ্টা করা হয়েছে, আয়নাঘরে রেখে ডিজিএফআই দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরজবদস্তি করে আমাদেরকে নেগোশিয়েট করতে বাধ্য করেছিল- তখনও আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সঙ্গে কোনও সমঝোতাই যাইনি- সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপরাধ। আমাদের তৃতীয় অপরাধ ৫ আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম নামে যে ধরনের টর্চার সেলগুলো ছিল- কোনও ধরনের টর্চার সেল নাই।’ 
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অপরাধ তারা টেন্ডারবাজিতে জড়িত না, তারা চাঁদাবাজিতে জড়িত না। তারা যে রাজনীতিবিদ রয়েছে, বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে- সেগুলোর প্রতিনিয়ত সমালোচনা করে। এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ অপরাধ।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা তরুণ প্রজন্মের কৃতিত্ব অবজ্ঞার সুরে দেখছে। গত পরশুদিন বিএনপির প্রথিতযশা রাজনীতিবিদ মির্জা আব্বাসকে বলতে শুনেছি, উনি বলেছেন যদি পিতার আগে সন্তান হাঁটে তাহলে দেশ নাকি ধ্বংস হয়ে যায়। আমরা বিনয়ের সঙ্গে ওনাকে প্রশ্ন করতে চাই, পিতা যখন গত ১৬ বছর তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, পিতাকে যখন রাস্তায় নামতে দেওয়া হচ্ছিল না, তখন সন্তানরাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল। মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম যখন বুক পেতে দিয়েছিল তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জেনারেশন কনফ্লিক্টের দিকে যেতে চাই না। আপনাদের অভিজ্ঞতা আর তরুণের অকুতোভয় মনোভাব দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

/এফআর/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু