সাংবাদিকের করা চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ১৬:৫৩আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোখলেছ নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এমএ মতিনের ঘনিষ্ঠ সহচর তিনি। 

মোখলেছের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার বাদী সাংবাদিক মমিনুল ইসলাম। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক বলে জানা গেছে।

সাংবাদিক মমিনুল ইসলাম ২০১৪ সালে চাঁদাবাজির শিকার হয়েছেন দাবি করে সাবেক এমপি এম এ মতিন, উলিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং ইউপি চেয়ারম্যান মোখলেছসহ ৯৮ জনের নাম উল্লেখ করে গত ১০ অক্টোবর আদালতে মামলা করেন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর মমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে আসামি করে কুড়িগ্রাম আদালতে মানহানির মামলা করেন।

বাদী মমিনুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আসামিরা আমার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা আদায় করে। এ ছাড়াও আমার সঙ্গে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নেয়। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায়বিচার পাওয়ার আশায় আমি আদালতে মামলা করি। আসামিরা সবাই প্রভাবশালী। মামলার করার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ওসি জিল্লুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামিকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী