ভ্যান থেকে ছিটকে পড়েন সড়কে, লরিচাপায় প্রাণ গেলো মা-ছেলেসহ তিন জনের

গাইবান্ধা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ২১:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২১:৪০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লরিচাপায় সড়কে ঝরলো মা-ছেলেসহ তিন জনের প্রাণ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম ও তার ছেলে জিহাদ মিয়া এবং ভ্যানচালক আব্দুল খালেক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ঝর্ণা বেগমের ভাতিজা আসাদুজ্জামান এরশাদ। তিনি বলেন, ‘লরিচাপায় ঘটনাস্থলেই ফুফুর (ঝর্ণা বেগম) মৃত্যু হয়, পরে হাসপাতালে জিহাদ ও আব্দুল খালেকের মৃত্যু হয়।’

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চার জন যাত্রী নিয়ে ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে আসছিল। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে ভ্যানটির অ্যাক্সেল ভেঙে যায় এবং চালকসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ঘোড়াঘাটের দিকে যাওয়া একটি তেলের লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম মারা যান এবং বাকি চার জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জিহাদ ও ভ্যানচালক আব্দুল খালেকের মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘ঘাতক তেলবাহী লরিটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী