আখতারকে উপদেষ্টা পরিষদে নিয়োগ না দিলে সড়ক-রেলপথ অবরোধ করা হবে

রংপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২২:০৭আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২২:০৭

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আখতার হোসেনসহ রংপুর ও রাজশাহী বিভাগ থেকে পাঁচ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সঙ্গে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা পরিষদে কাউকে না রাখায় প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি মেনে নেওয়া না হলে রাজপথ-রেলপথ ব্লকেডসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে রংপুর নগরী থেকে মিছিল নিয়ে আড়াই কিলোমিটার দূরে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

তারা মহাসড়কে শুয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রংপুরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন। অবরোধ করার কারণে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ছাত্র নেতৃবৃন্দ অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রংপুরে এসে বলেছিলেন, আবু সাঈদের রংপুরের মানুষ আর কখনও বৈষম্যের শিকার হবে না। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদে রংপুরসহ উত্তরাঞ্চলের একজন প্রতিনিধি নেননি। এ অঞ্চলের একজনকেও উপদেষ্টা পরিষদে রাখা হয়নি- এটা খুবই দুঃখজনক। অথচ একটি বিভাগ থেকেই ১৩ জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়নি। রংপুরের সন্তান বলেই তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে- এটা রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষকে চরমভাবে বিক্ষুব্ধ করেছে।

তারা অবিলম্বে আখতার হোসেনসহ উত্তরাঞ্চল থেকে পাঁচ জনকে উপদেষ্টা পরিষদে নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলন করলো রংপুরের মানুষ, থম রক্ত দিলো আবু সাঈদ। তার আত্মদানের দৃশ্য সারা বিশ্ব দেখলো- যার কারণে আজ দ্বিতীয় স্বাধীনতা, সেই আবু সাঈদের রংপুরকে চরমভাবে বৈষম্যের শিকার বানানো হচ্ছে।

তারা আরও বলেন, আবু সাঈদ নিহত না হলে আজকে দ্বিতীয় স্বাধীনতা আসতো না। আন্দোলনের সুতিকাগার রংপুর, আর ১৩ জন উপদেষ্টা পরিষদে জায়গা পেলো এক বিভাগ থেকে- এ কেমন বিচার? অবিলম্বে দাবি পূরণ করা না হলে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের রাজপথ ও রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। পরে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য দেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহামেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, নাহিদ হাসান খন্দকার, হামিম মোন্তাজির প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি