বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করা হবে: শিল্প উপদেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ২০:৩৪আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২০:৩৪

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। তবে কবে চালু হবে, তা নির্দিষ্ট করে এখন বলতে চাচ্ছি না। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যারা আখ চাষ করছেন, তারাও আছেন। এজন্য আমরা এর আগে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।’

শনিবার (১৬ নভেম্বর) বিকালে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে আখচাষি ও চিনিকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, ‌‘কারখানা বন্ধের কারণে অসংখ্য মানুষ পেশা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তাদের আবার পেশায় ফিরিয়ে আনা, আখের জন্য উন্নতমানের বীজ দেওয়া, যারা দীর্ঘদিন চাকরি করেও পেনশন পাচ্ছেন না, তাদের কাছে সেটা পৌঁছানোর কাজগুলো করার চেষ্টা করছি আমরা।’

আদিলুর রহমান খান বলেন, ‘সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার এবং নির্যাতিত পরিবারের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার। এই রক্তের ঋণ শোধ করতে হবে। কৃষক, শ্রমজীবী মানুষ, ছাত্ররা যে জীবন দিলেন, তারা যে অত্যাচারের শিকার হলেন, তাদের কাজের ব্যবস্থা করতে হবে আগে। এটি নিয়ে কাজ করছে সরকার।’ 

সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘শিল্প উপদেষ্টার কাছে এখানের মানুষ আশা করে, উত্তরবঙ্গে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করা হোক। এর মধ্যে উত্তরবঙ্গে যদি একটি চিনিকল চালু হয়, সেটি যেন পঞ্চগড়ের হয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন এবং দুজন আখচাষি।

/এএম/
সম্পর্কিত
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
যারা বিএনপিকে ভোট দিয়েছে, ৩ মাস না যেতেই তারা হতাশ: সারজিস আলম
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের