দিনাজপুরে বাড়ছে শীত, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে

দিনাজপুর প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৫

দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে বাড়ছে শীত। ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। রবিবার (১৭ নভেম্বর) সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া শীত বাড়াচ্ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, নভেম্বর মাসজুড়ে তাপমাত্রা কমবে। ডিসেম্বরে শীতের তীব্রতা বাড়বে। ডিসেম্বরের শেষ দিকে ও জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় দেশের উত্তরাঞ্চলের অন্য জেলার মতো দিনাজপুরেও তুলনামূলক আগেভাগে শীত নামে। জেলাটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি, যা বৃহস্পতি ও শুক্রবার ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সকাল থেকে ঘন কুয়াশা দেখা গিয়েছে জেলায়। যদিও সকাল সাড়ে ৮টার মধ্যে সূর্য উঠেছে। কিন্তু সূর্যের তেমন উত্তাপ ছিল না। এ ছাড়া শনিবার বিকাল থেকে জেলায় একটানা ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।

দিনাজপুর সদর উপজেলার কালিতলা এলাকার সুরেন্দ্র রায় বলেন, ‘বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। শীত বাড়লে আমাদের মতো বয়স্ক মানুষের একটু বেশি কষ্ট হয়।’

একই উপজেলার গোপালপুর এলাকার পরেশ চন্দ্র সরকার বলেন, ‘শীত বাড়ার সঙ্গে আমাদের কৃষকদের দুশ্চিন্তাও বাড়ছে। আলু, টমেটো ও বোরো ধানের জন্য এই শীত ও কুয়াশা মারাত্মক ক্ষতিকর।’

/এফআর/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী