ছাত্রী নিবাস থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০০

রংপুর নগরীর চার তলা মোড় এলাকায় বেসরকারি ‘আলম ছাত্রী নিবাসের’ নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানী জয়ার (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি লালমনিহাটের আদিতমারীতে। তিনি বেসরকারি আলম ছাত্রী নিবাসে বসবাস করে লেখাপড়া করতেন।

আলম ছাত্রী নিবাসের সিকিউরিটি গার্ড মোসলেম জানান, প্রতিদিনই ওই শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার জন্য বের হতেন। মঙ্গলবার আর কোচিংয়ে যাওয়ার জন্য বের হননি। তার রুমমেট কোচিং শেষে রুমে এসে দেখেন দরজা বন্ধ। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকাবাসী এসে দরজা ভেঙে দেখতে পান, জয়শ্রী রানীর লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোবারক হোসেন জানান, এটা হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী