আজ ভারত থেকে এলো চাল-পেঁয়াজ, বিপরীতে গেলো তুষের তেল

হিলি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ২২:১৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪১

দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। সেই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সকালে যথারীতি বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে চলে গেছে।

তিনি বলেন, এরপর সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। এরপর থেকে নিয়মিত সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর দিয়ে পেঁয়াজ-চালসহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে ১০ ট্রাক তুষের তেল রফতানি হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ বন্দর দিয়ে ভারত থেকে ৬২ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা যেসব পণ্য ছাড়ার জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করেছে, সেসব পণ্যের পরীক্ষণ শুল্কায়ন করে আরোপিত শুল্ক পরিশোধের পর বন্দর থেকে ছাড় দেওয়া হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের