ছাত্রলীগ নেতার মাকে ‘কুপিয়ে হত্যার’ ঘটনায় রিমান্ডে বাবা

পঞ্চগড় প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪২

পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রলীগ নেতার মাকে 'কুপিয়ে হত্যার' ঘটনায় তার বাবা আবুল কালাম আজাদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন আসামি হিসেবে তাকে পুলিশ গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘরের মধ্যে ওই নারীকে হত্যা করা হয়।
নিহত অরিনা বেগম (৪৫) ওই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তাদের বড় ছেলে ওয়াহিদুজ্জামান অমিত কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবুল কালাম আজাদকে আটক করেছিল পুলিশ। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে অরিনা বেগম ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
রাতে বাজার থেকে আবুল কালাম বাড়ি ফিরে দেখেন স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন রাতেই গৃহবধূর স্বামী আবুল কালামকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে নিহতের বড়ভাই রেজাউল করিম বাদী হয়ে বোদা থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়। 

আবুল কালাম আজাদের ভাতিজি শাহনাজ বেগম বলেন, আমার চাচা-চাচির মধ্যে ভালো সম্পর্ক ছিল। কে বা কারা চাচিকে হত্যা করলো, বুঝতে পারছি না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চাঁদা না দেওয়ায় হত্যা করা হয়েছে। আসলে এমন কিছুই ঘটেনি। আমাদের কিংবা চাচার পরিবারের কাছে কেউ চাঁদা দাবি করেনি। 

ওসি আজিম উদ্দিন বলেন, অরিনা হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সন্দেহভাজন আসামি হিসেবে তার স্বামীকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

স্বামীকে রিমান্ডে নেওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে।

/এমএস/এএম/
সম্পর্কিত
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার