হাসপাতালে হাতকড়া হাতে যুবকের গান ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯

হাতকড়া হাতে হাসপাতালের জরুরি বিভাগে বসে গাইছেন গান। সেটি বসে উপভোগ করছেন হাসপাতালের চিকিৎসক, পুলিশ সদস্যসহ কয়েকজন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর মারধর করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে হাতকড়া পরিয়ে তাকে হাসপাতালে নেয় সাদুল্লাপুর থানা পুলিশ।

সেখানে জরুরি বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন রঞ্জন ও দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হাতকড়া পরিহিত অবস্থায় ওই যুবক গান গাইতে শুরু করেন। সেই ফাঁকে কেউ একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ‘ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের