সপ্তাহের ব্যবধানে হিলিতে আলুর কেজিতে কমেছে ১৫ টাকা

হিলি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩

ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে দেশীয় নতুন আলু উঠতে শুরু করায় বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

রবিবার সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশীয় রোমানা ও ক্যারেজ জাতের আলু রয়েছে। তবে দুয়েকটি দোকানে পুরানো গুটি ও কাটিনালও পাওয়া যাচ্ছে। তবে দাম একই রকম হওয়ায় ক্রেতারা নতুন আলু কিনছেন। নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এ ছাড়া পুরানো গুটি ও কাটিনাল জাতের আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব জাতের আলু আগে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে আলু কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, বিগত কয়েক বছরের তুলনায় আলুর দাম সবচেয়ে বেশি ছিল এই বছরে। এক কেজি আলু কিনতে হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। এর চেয়ে ভারতীয় আলু কিছুটা কম ছিল। আলুর দাম যেন ২০ টাকার মধ্যে থাকে।

হিলি বাজারের আলু বিক্রেতা মশিউর রহমান বলেন, ১ ডিসেম্বর থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে বাজারে নতুন আলু এসেছে। এতে বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া পুরোনো আলু ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পুরান ও নতুন আলু একই রকম দাম হওয়ায় ক্রেতারা পুরানো আলু না কিনে নতুন আলু কিনছেন। আগামী কিছু দিনে আলুর সরবরাহ বাড়বে সেই সঙ্গে দাম আরও কমে আসবে।

/এফআর/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী