ট্রান্সফরমার ‘চুরি করতে গিয়ে’ একজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

গাইবান্ধার সাদুল্লাপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের (বালুয়া ব্রিজের) উত্তর পার্শ্বে ইব্রাহিম আলীর বরেন্দ্র সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম ব্যাপারীর বরেন্দ্র সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, গভীর রাতে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে বৈদ্যুতিক পিলারে ওঠে সংঘবদ্ধ চোরের দল। এ সময় একটি পিলারে থাকা ট্রান্সমিটার চুরি করলেও বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হওয়ায় অপর ট্রান্সমিটারটি রেখে পালিয়ে যায় তারা।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আনুমানিক ৪৮ বছরের অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির গায়ে নেভিব্লু কালারের সোয়েটার ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের