লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও ডিবি। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- পাটগ্রাম থানায় বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সামিউল ইসলাম (২৮), সাংগঠনিক সম্পাদক রওশন আলী (২৭), হাতিবান্ধা থানায়  সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, ছাত্রলীগ নেতা বাবু, ছাত্রলীগ নেতা শাকিল, লালমনিরহাট থানায় খুনিয়াগাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম শিমুল। জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক লুৎফর রহমান, পৌরসভার কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে ১০০/১৫০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি