সাঁওতাল নারীকে মারধরের পর বাড়িতে আগুন, চেয়ারম্যান রফিকুলকে বিএনপি থেকে বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২১:২১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৩

জমি নিয়ে বিরোধের জেরে সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (০৫ জানুয়ারি) জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল স্বাক্ষরিত নোটিশে তাকে বহিষ্কার করা হয়। রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মাহমুদুন নবী টিটুল বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলামকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার সকালে রাজবিরাট আদিবাসী পাড়ার ফিলোমিনা হাঁসদা (৫৫) নামে এক সাঁওতাল নারীকে মারধর এবং সেই রাতে তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাইসহ ছয় জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর ছেলে জুলিয়াস সরেন। 

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘বাঙালি মালিকের কাছ থেকে কেনা ১৬ শতক জমিতে মাটি ভরাট করতে গেলে ওই নারীর ছেলে ব্রিটিশ সরেনসহ কয়েকজন সাঁওতাল বাধা দেন। আমার লোকজন তাদের তাড়িয়ে দেন। স্থানীয় অনেকে দেখেছেন কারা বাড়িতে আগুন দিয়েছে। অথচ তারা আমাকে ফাঁসিয়েছে।’

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, ‘আগে রাজাবিরাট গ্রামে অনেক সাঁওতাল পরিবার ছিল। স্বাধীনতার পর থেকে সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা জমি স্থানীয় বাঙালিরা নানাভাবে দখলে নিয়েছে। সেই কারণে সেখান থেকে অনেক সাঁওতাল পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই সুযোগে চেয়ারম্যান জমি দখলের পাঁয়তারা করছেন। চেয়ারম্যান ও তার লোকজন পরিকল্পিতভাবে ব্রিটিশ সরেনের মাকে মারধর ও বাড়িতে আগুন দিয়েছে।’ 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী