ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

পঞ্চগড় প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

মাঘের শুরুতে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে জেলার চারপাশ। দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে যানবাহন।

এদিকে, বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। এতে কনকনে ঠান্ডার তীব্রতা বাড়ায় ব্যস্ততম রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ করা গেছে। বরাবরের মতো দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ থাকায় জেলায় কুয়াশার তীব্রতা বেড়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

রাশেদুল ইসলাম নামে এক পথচারী বলেন, ‘সকালে নিয়মিত হাঁটাহাঁটি করি। গেলো কয়েকদিন তেমন ঠান্ডা অনুভূত না হলেও আজ অনেকটা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে।’

প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা বেড়েছে জেলাজুড়ে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
দৌলতদিয়া-পাটুরিয়ায় তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম