আটক বাংলাদেশি মা-ছেলেকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে তাদের ফেরত আনা হয়।

জানা গেছে, মা ও ছেলেকে শনিবার রাত ৮টার দিকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তারা হলেন- রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২)

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩-এর ২/এস পিলার এলাকা দিয়ে মা-ছেলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি।

পরে বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।

সুবেদার মনিরউদ্দীন বলেন, ‘আটক মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে মা ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম