রংপুরে আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

রংপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ২৩:০৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:০৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মজিদ আলী।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জানা যায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ডাকঘরের পেছনে একটি গলির মধ্যে তার নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সেন্ট্রাল রোড এলাকার তার আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এস এম মুন্না হত্যায় অভিযোগ আনা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিনি এক নম্বর আসামি। নিহত মুন্নার বাবা আব্দুল মজিদ বাদী হয়ে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় মামলাটি করেন।

এ ছাড়া নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারীসহ বিভিন্ন থানায় আরও ৮টি মামলা রয়েছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আপাতত মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি