নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত করলো কিশোর

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫

দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় এক কিশোরীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামে ওই কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ। বর্তমানে ওই কিশোরী দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে নামাজ পড়ছিল ওই কিশোরী। এ সময় তাদের বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে নামাজরত অবস্থায় কিশোরীকে কুপিয়ে পালিয়ে যায় ওই কিশোর। পরে তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি কাহারোল থানায় জানালে রাতেই অভিযানে নামে পুলিশ। পরে রাত ১২টার দিকে অভিযুক্ত আরিফকে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করে।

কাহারোল থানার ওসি পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহতের বাবা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা করেছেন। বর্তমানে ওই কিশোরী গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম