সাবেক এমপি বিপ্ল‌বসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯

বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোলনে হামলার অ‌ভি‌যো‌গে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ ৫০ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে হত্যাচেষ্টা মামলা হ‌য়ে‌ছে। বুধবার (১২ ফেব্রুয়া‌রি) চিলমারী ম‌ডেল থানায় মামলা‌টি করা হ‌য়। এতে অজ্ঞাত আরও দেড়শ থেকে ২০০ জনকে আসা‌মি করা হ‌য়ে‌ছে। রা‌তেই অ‌ভিযান চা‌লি‌য়ে এজাহারনামীয় তিন আসা‌মি‌কে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশা‌হেদ খান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। মামলার বাদী সাহেব আলী (১৯) চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে। 

গ্রেফতার তিন আসা‌মি হ‌লেন- রমনা ইউ‌নি‌য়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান ও ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি নুর ই এলাহী তু‌হিন, ছাত্রলীগ কর্মী সা‌মিউল ইসলাম ওর‌ফে সাগর মিয়া এবং আওয়ামী লীগ কর্মী জা‌কিউল ইসলাম।

মামলার এজাহা‌রের বরা‌তে ও‌সি বলেন, ‘গত ২ আগস্ট চিলমারী‌তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে বাদী সা‌হেব আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সা‌বেক এম‌পি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসা‌মি ক‌রে মামলা হ‌য়ে‌ছে। মামলার তিন আসা‌মি‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।‌ বাকিদের গ্রেফতারে অ‌ভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি