আসুন দেশকে এগিয়ে নিতে নতুন সংগ্রাম শুরু করি: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের কোনও বিকল্প নেই। আর সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে নির্বাচনই একমাত্র পথ, যা দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আর ঠিক এটাই ফুটবল, ক্রিকেট, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনকে আর সুশাসনকে বলুন সব ক্ষেত্রে এই একটাই পথ যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি।’

ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল বড় মাঠে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক, সাবেক সাফ ফুটবল জয়ী অধিনায়ক আমিনুল হক, কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

আসুন দেশকে এগিয়ে নিতে নতুন সংগ্রাম শুরু করি: মির্জা ফখরুল 

মির্জা ফখরুল বলেন, ‘বিগত ১৫ বছর দেশের ওপর একটা স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আজ তারেক জিয়ার দিকনির্দেশনায় এবং নিবিড় তত্ত্বাবধানে বরেণ্য ক্রীড়াবিদ আমিনুল দেশজুড়ে বিএনপির এই ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন, যা দেশে অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে যে ভূমিকম্পের মতো আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে তার সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ মানুষের জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার শৈশব-কৈশোর যৌবনের স্মৃতিবিজড়িত এই মাঠের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি