যুবদল নেতা হত্যা মামলায় ইউনিয়ন বিএনপি সভাপতিসহ আসামি ৪৫, পুরুষশূন্য গ্রাম

বগুড়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

বগুড়ার সোনাতলায় আধিপত্য বিস্তার ও স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে যুবদল নেতা রাশেদুল হাসান রাশেদ (২৭) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মা ওজেনা বেগম রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সোনাতলা থানায় পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২০ জনের নাম উল্লেখ করে ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার অন্যতম আসামিরা হলেন- বগুড়ার সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জাকি, তার ভাই জাকিউল আলম জেলিস, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু, তার ছেলে নুর মোক্তাদির রুনু, মিলনের পাড়া গ্রামের সেলিম রেজা, পাকুল্লা মধ্যপাড়ার আব্দুর রহমান ডিকে, একই গ্রামের মো. জিসান, মো. বাপ্পী, মো. হাসান, রশিদুল সরকার প্রমুখ।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পাকুল্লা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের মারধরে পাকুল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ইউনিয়ন যুবদলের সদস্য, জিয়া সাইবার ফোর্স জেলা শাখার সহসভাপতি রাশেদুল ইসলাম রাশেদ গুরুতর আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মারা যান।

এ ব্যাপারে নিহত রাশেদের মা ওজেনা বেগম আসামিদের বিরুদ্ধে রবিবার রাতে সোনাতলা থানায় ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে পাকুল্লা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয়রা বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষে পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান বাটালু, অপরপক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন এবং আরেকটি পক্ষে বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি এ বি এম মাজেদুর রহমান জুয়েল।

নিহত রাশেদ জামায়াত নেতার পক্ষ নিয়ে বিএনপি সভাপতি আবদুল হান্নান বাটালুর বাড়িতে হামলার জন্য মহড়া দেন। এরকম সন্দেহে বাটালু ও তার লোকজনের মারধরে রাশেদ গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান।

সোনাতলা থানার ওসি জানান, এ মামলায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের