কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ মোড় থেকে মশাল মিছিল বের হ‌য়ে পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড় সংলগ্ন দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা শাখার সংগঠক মুকুল মিয়া, আব্দুর রাজ্জাক রাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলার আহ্বায়ক খন্দকার আল ইমরান। সমাবেশে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থী‌দের ওপর হামলার তীব্র নিন্দা জানাই আমরা। সন্ত্রাসীরা কখনও ছাত্র হতে পারে না, তাদের কোনও দল নেই। তাই সংঘবদ্ধ সব সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলার সংগঠক আসাদুজ্জামান, গোলাম রসুল রনি, মোজাম্মেল হক বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও সংগঠক আলমগীর হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী