পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা: চার জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ১৫:২১ আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৫:২১

রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় চার আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাসিম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলম আসামি শহিদুল ইসলামের কাছে ব্যবসায়িক লেনদেনের কারণে লাখ টাকারও ওপর পাওনা ছিল। সেই পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামি শহিদুল ইসলামের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ২০২০ সালের ২০ মার্চ রাত ১১ টায় মোবাইল ফোনে কাউনিয়া উপজেলার ভরসা কোল্ড স্টোরের কাছে মীরবাগ ডিগ্রি কলেজের কাছে ডেকে এনে শ্বাসরোধ হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের মা খোদেজা বেগম শহিদুল ইসলামসহ ৪ আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি শহিদুল ইসলাম, রাসেল মিয়া, ইউনুছ আলী ও মামুন মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশি পাহারায় কোর্ট হাজতে নেওয়া হয়।

বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি (রাষ্ট্রীয় কৌঁসুলি) আফতাব উদ্দিন জানান, সাক্ষ্য প্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছে ভিকটিম খোরশেদ আলমের পরিবার।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী জানান, বিবাদী ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম