ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১০:১৯ আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৯ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে লক্ষ্মীপুর ডেবাঢাঙ্গী নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পাগলুর মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াডাঙ্গি উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে আরফান (২৩) ও একই উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের দিনা রামের ছেলে জয়ন্ত রায় (২৯)।

গাড়িতে শিশুসহ ১১ জন ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্ত রায়ের। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরফান। আহতদের মধ্যে শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে রেফার্ড করা হয়।

গুরুতর আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে মহসিনা বেগম (৪৫), একই গ্রামের আব্বাস আলীর মেয়ে আসিয়া জান্নাত (৩) ও পীরগঞ্জ উপজেলার জামাই বাড়ি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা (২২)।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম