সেনাবাহিনী সম্পর্কে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না: জোনায়েদ সাকি

রংপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ০৮:৫৬আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৬

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সেনাবাহিনী সম্পর্কে এমন কোনও বক্তব্য দেওয়া ঠিক হবে না যেটা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পারে।’

রবিবার (২৩ মার্চ) গণসংহতি আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নির্বাচন ও সংবিধানের সংস্কার পরিষদের নির্বাচনের দাবিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘কোনও প্রতিষ্ঠানকে আজকে মুখোমুখি করে তোলা কিংবা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনও তৎপরতা এ দেশেরে রাষ্ট্র ব্যবস্থার জন্য মঙ্গলজনক হবে না। ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে এবং প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রের অত্যাবশ্যক প্রতিষ্ঠান সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল, তারা জনগণের দিকে গুলি করবে না এর মাধ্যমে তারা অভ্যুত্থানের অংশীদার। কাজেই আজকে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের কাজ হবে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া।’

গণসংহতি আন্দোলনের রংপুর জেলার সমন্বয়কারী আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সদস্য সচিব তৌহিদুর রহমান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, জেএসডি নেতা আমিন উদ্দিন।

/এফআর/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি