‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ জনের মনোনয়ন বাতিল

দিনাজপুর প্রতিনিধি 
৩০ মার্চ ২০২৫, ২২:০৬আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২২:০৬

স্বৈরাচার সরকারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে দোসর আখ্যা দিয়ে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া একটি প্যানেলের ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইব্রাহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বৈধ প্রার্থী পদের তালিকা প্রকাশের দিন ধার্য ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীদের পদের দাখিলকৃত প্রত্যেকটি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে প্রতিয়মান হয় যে, ক্রমিক নং-১ থেকে ১৩ নম্বর পর্যন্ত প্রার্থীগণ বিগত ফ্যাসিস্ট, স্বৈরশাসক শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগী ও দোসর প্রমাণিত হওয়ায় বর্তমান প্রেক্ষাপটে তাদের প্রার্থীত পদের জন্য অযোগ্য ও উপযুক্ত নন। (I am satiesfied that the candites are not eligible for the posts.) সেহেতু ১ থেকে ১৩ নম্বর প্রার্থীতা পদের জন্য দাখিলকৃত মনোনয়নপত্রগুলো প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য ও বাতিল করা হলো। তবে ওই বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইকবাল রায়হান (সোহেল) ও অ্যাডভোকেট তোফায়েল আহমদের (বকুল) স্বাক্ষর ছিল না। 

ওই প্যানেলে সভাপতি পদে লিয়াকত আলী ও একরামুল আমিন, সহসভাপতি পদে নুরুল ইসলাম ও জব্বার, সাধারণ সম্পাদক ইয়ামিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রনি চন্দ্র রায়, কামরুল হাসান (ফিদেল), কোষাধ্যক্ষ পদে ইন্দ্রোজিৎ কুমার রায় (অনিক), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে দেলোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক সৌরভ রায়, সদস্য পদে শাহাজাদ- এ কিউ খাঁন এবং তছলিমা আকতার (তাজ) মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে স্বৈরাচারী সরকারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী