ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ১৯:৫৯আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৯:৫৯

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকার ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাংটুর ঘাটের কাছে ধরলা নদীর কিনারে পানিতে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ ঘটনান্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে ভেসে আসতে পারে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ইমতিয়াজ কবির বলেন, ‘ঈদের দিন সবকিছু বন্ধ থাকায় লাশ উদ্ধারে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। পরিচয় ও কোথায় থেকে লাশটি এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি নমুনা সংগ্রহ করেছে। দুই একদিনের মধ্যে পরিচয় জানা যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী