সংস্কারের বার্তা পৌঁছে দিতে দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি: প্রধান বিচারপতি

হিলি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘কোনও ক্ষেত্রেই বা কোন সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না করা হয়। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। সংস্কারের বার্তা পৌঁছে দিতে দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি।’

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিল তার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে। সেই সংস্কারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি ও বিচারকদের সঙ্গে কথা বলছি।’ এ ছাড়া হিলিতে তার জন্মস্থান নিয়ে স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি।

এর আগে, তিনি কলেজে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে কলেজের সভাকক্ষে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেন। এরপরে কলেজের হলরুমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি