কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী অভিযানে’ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১২:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৬

কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা, সদরের মোগলবাসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ, কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রয়েছেন।

এ ছাড়াও রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলা থেকেও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি বজলার রহমান বলেন, ‘নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জেলায় ৩১ জনকে  গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা জেলার বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সহযোগী ও পরিকল্পনাকারী। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের