রংপুরের পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে

রংপুর প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১০:৪০আপডেট : ২৫ মে ২০২৫, ১১:৫৮

পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রয়ে ন্যূনতম ৭ ভাগ কমিশন প্রদান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় বন্ধসহ ১০ দফা দাবিতে সারা দেশে অর্ধবেলা ধর্মঘট পালন করছে পেট্রলপাম্প মালিকরা। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাকলরি মালিক ঐক্য পরিষদ এই ধর্মঘট আহ্বান করেছে।

এদিকে, রংপুর নগরীর সব পেট্রলপাম্প বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, প্রাইভেটকার নিয়ে বিভিন্ন পেট্রলপাম্প ঘুরে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে শত শত যানবাহন। কী কারণে ধর্মঘট আহ্বান করা হয়েছে পেট্রলপাম্প কর্মচারীরা জানেন না বলে জানিয়েছেন। তারা বলছেন, মালিকরা পাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় তারা বন্ধ রেখেছেন।

রংপুর পেট্রলপাম্প সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম জানান, যেহেতু পেট্রলপাম্প কোনও শিল্প নয়; এটা কমিশনভিত্তিক ব্যবসা। সে কারণে বিআরসি, কলকারখানা ও ফায়ার সার্ভিসের কাছ থেকে নেওয়া নিবন্ধন বাতিল, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা ধর্মঘট পালন করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম