লালমনিরহাটে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও আগুন

লালমনিরহাট প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১০:১৫আপডেট : ০১ জুন ২০২৫, ১০:১৫

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) রাত ১০টার পরে শহরের আলোরুপা মোড়ের পার্টি অফিসে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার পর ৪/৫টি মোটরসাইকেলে কয়েকজন এসে পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আলমারি, রুম ও সেখানে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করে। কিছু আসবাবপত্রে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে স্থানীয়রা আগুন নেভান।

এই আগুন লাগার পরপর স্থানীয়রা বিদ্যুৎ, দমকলসহ জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে খবর দেন। এই ঘটনায় তারা নিজেদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, একটি নম্বর থেকে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার খবর আসে। কিছুক্ষণ পর একই নম্বর থেকে আগুন নিভিয়ে ফেলার খবর দেয়। এ কারণে আমাদের কোনও ইউনিট সেখানে কাজ করেনি।

লালমনিরহাট সদর থানার ওসি জাতীয় পার্টির অফিসে আগুন লাগার ঘটনাটি ১০টা ৪০ মিনিটে শুনেছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেও এর বেশি কিছু বলেননি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের