ঈদযাত্রা: ৪ ঘণ্টার পথ পাড়ি দিতে লেগেছে ১০ ঘণ্টা

রংপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৮:৫৯আপডেট : ০৬ জুন ২০২৫, ১৮:৫৯

ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে রংপুরমুখী মানুষের ঢল নেমেছে। তবে স্বস্তির ঈদযাত্রার বদলে এবার যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। ৪ ঘণ্টার পথ পাড়ি দিতে লেগেছে ১০ ঘণ্টা পর্যন্ত, কোথাও কোথাও সময় লেগেছে ২০ থেকে ৩৬ ঘণ্টা।

শুক্রবার (৬ জুন) দুপুর পর্যন্ত রংপুর বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মর্ডান মোড়ে শত শত বাস ও ট্রাক থেমে থাকতে দেখা গেছে। ঢাকা, গাজীপুর, বাইপাইল ও আব্দুল্লাপুর থেকে বৃহস্পতিবার দুপুরে রওনা দিয়ে অনেক যাত্রী মর্ডান মোড়ে পৌঁছেছেন শুক্রবার সকাল বা দুপুরে। মর্ডান মোড়ে নেমে যাত্রীরা লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের উদ্দেশ্যে আবারও বিভিন্ন যানবাহনে করে রওনা হচ্ছেন।

ভুক্তভোগী যাত্রী নাজমুল আলম জানান, কক্সবাজার থেকে রংপুরের বদরগঞ্জে পৌঁছাতে তার সময় লেগেছে ৩৬ ঘণ্টা। তিনি বলেন, ‘সাধারণ সময়ে ১২ ঘণ্টা লাগে, এবার লেগেছে তিন দিন! যানজটের কারণে অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে।’

একইভাবে গার্মেন্ট কর্মী নাজমা বেগম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে বাইপাইলে বাসে উঠি, রংপুরে পৌঁছাতে ২০ ঘণ্টা লেগেছে। এরপর লালমনিরহাটের পাটগ্রাম যেতে আরও ৫-৬ ঘণ্টা লাগবে। তবু মা-বাবা আর শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঈদ করবো, এই ভেবেই সব সহ্য করছি।’

অনেকে বাস না পেয়ে বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করে ফিরছেন। একটি ট্রাকে দাঁড়িয়ে রংপুর পর্যন্ত আসতে লেগেছে ২২ ঘণ্টা। যাত্রীরা অভিযোগ করেছেন, সাধারণ সময়ে রংপুর-ঢাকা বাসভাড়া ৮০০ টাকা হলেও এখন দেড় হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ট্রাকেও ভাড়া দিতে হয়েছে ৫০০-৬০০ টাকা।

বাস না পেয়ে অনেকেই ফিরছেন খোলা ট্রাক-পিকআপে

যাত্রীরা জানান, যমুনা সেতু পাড়ি দিতে যেখানে সর্বোচ্চ ৪ ঘণ্টা লাগে, এবার সেখানে ১০ ঘণ্টা সময় লেগেছে। টাঙ্গাইল থেকে গাইবান্ধা হয়ে রংপুর পৌঁছাতে লেগেছে আরও ১০ ঘণ্টা। কোথাও কোথাও যানজটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

নাজমা বেগম অভিযোগ করেন, মহাসড়কে গাড়ি চলাচলে কোনও শৃঙ্খলা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে সক্রিয় মনে হয়নি।

ভুক্তভোগীদের দাবি, এখনো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, পলাশবাড়ী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন জায়গায় দেড় থেকে দুই লাখ যাত্রী আটকা পড়ে আছেন। অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

তবে মর্ডান মোড়ে যানজট এড়াতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যানবাহনগুলোকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না। তারা বারবার মাইকিং করে যাত্রীদের দ্রুত নামিয়ে গন্তব্যে পাঠাতে অনুরোধ জানাচ্ছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘মহাসড়কে যান চলাচল শৃঙ্খলায় আনতে পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। মর্ডান মোড়ে যাতে দীর্ঘ যানজট না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের