৫ আগস্টের পর কোনও পরিবর্তন দেখছি না: ফয়জুল করিম

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ২২:১৫আপডেট : ২৪ জুন ২০২৫, ২২:১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘আগের আওয়ামী লীগ আর এখনকার বিএনপির কাজের মধ্যে কোনও পার্থক্য নেই। আওয়ামী লীগ যেভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দিতো ঠিক বিএনপির নেতারাও সেই একই সুরে বক্তব্য দিচ্ছে। শুধু নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি-আদর্শের কোনও পরিবর্তন হয়নি।’

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ফয়জুল করিম বলেন, ‘আগে যে নামে চাঁদাবাজি হতো এখন শুধু নামের পরিবর্তন হয়েছে। শুধু চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে, শান্তি দিতে হবে। কোনও ধরনের চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী হবে না এবং বাংলাদেশের টাকা যেন পাচার হয়ে বেগমপাড়ায় না যায় সেই সুযোগ আর দেওয়া যাবে না। দেশের গরিব-দুখী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।’

বিএনপির নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর কোনও পরিবর্তন দেখছি না। আমরা দেখছি, সেই আওয়ামী লীগের আমলের মতো বিএনপির নেতারা লুটপাট, অত্যাচার ও জুলুমসহ খুন-হত্যা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। তাই আর কোনও অত্যাচারী, জুলুমবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বাংলাদেশের ক্ষমতা দেওয়া যাবে না। এবার ইসলামপন্থি মানুষ ঐক্য হয়ে মাঠে নামবে ঘর-পাড়া থেকে বুলেট হয়ে জ্বলে উঠবে।’ এ জন্য ইসলাম বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তিনি গাইবান্ধা জেলার পাঁচ সংসদীয় আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে গাইবান্ধা-২ (সদর) আসনে প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মাওলানা আওলাদ হোসেন ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মুফতি তৌহিদুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে