এইচএস‌সির প্রথম‌দি‌নে কু‌ড়িগ্রা‌মে অনুপস্থিত তিন শতা‌ধিক, দুজন ব‌হিষ্কার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৬ জুন ২০২৫, ১৯:১৭আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:৩১

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দি‌ন কু‌ড়িগ্রা‌মে তিন শতা‌ধিক পরীক্ষার্থী অনুপ‌স্থিত ছি‌লেন। জেলার বি‌ভিন্ন উপ‌জেলার ৫২ কে‌ন্দ্রে বৃহস্পতিবার (২৬ জুন) শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌লেও এক‌টি কে‌ন্দ্রে অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থী‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। জেলা প্রশাস‌নের শিক্ষা শাখার প্রতি‌বেদন সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে। জেলা শিক্ষা অ‌ফিসার (‌ডিইও) শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রতি‌বেদন সূ‌ত্রে জানা গে‌ছে, চল‌তি বছর এইচএস‌সি ও সমমা‌নের পরীক্ষায় নিয়‌মিত ও অ‌নিয়‌মিত পরীক্ষার্থীসহ জেলায় ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর ম‌ধ্যে এইচএস‌সি (‌সাধারণ) শাখায় ১১ হাজার ৪৬, আ‌লিম শাখায় এক হাজার ৭৫৬ এবং কা‌রিগ‌রি শাখায় ছয় হাজার ৫৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ ক‌রে‌ছি‌লেন। কিন্তু পরীক্ষার প্রথম দিন ৩০১ জন পরীক্ষার্থী অনুপ‌স্থিত ছি‌লেন। এর ম‌ধ্যে এইচএস‌সি শাখায় ১৮৩ জন, আ‌লিম শাখায় ৭৭ জন এবং বিএম‌টি শাখায় ৪১ জন অনুপ‌স্থিত ছি‌লেন। 

এ‌দি‌কে, উ‌লিপুর উপ‌জেলার পাঁচপীর কেরাম‌তিয়া আ‌লিম মাদ্রাসা কে‌ন্দ্রে অসদুপায় অবলম্ব‌নের দা‌য়ে আ‌লিম শাখার দুই পরীক্ষার্থী‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. জা‌কির হো‌সেন ব‌লেন, ‘পরীক্ষার্থী‌দের অনুপ‌স্থি‌তির কারণ নি‌য়ে আমরা ই‌তিম‌ধ্যে কাজ শুরু ক‌রে‌ছি। ভ‌বিষ্যতের পরীক্ষাগু‌লো‌তে শিক্ষার্থীরা‌ যেন নিয়‌মিত হ‌তে পা‌রেন সেজন্য, শিক্ষাপ্রতিষ্ঠান‌ভি‌ত্তিক স‌চেতনতা বৃ‌দ্ধিমূলক কার্যক্রম প‌রিচালনা করা হ‌বে।’

/এএম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী