মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

নীলফামারী প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৯:২২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না। এই সংবিধান মানুষের কল্যাণে কাজ করে নাই, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন মেনে নেওয়া হবে না।’ শেখ হাসিনার বিচার সম্পন্ন ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গি মোড়ের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘এই নতুন বাংলাদেশের কারিগর হচ্ছেন জুলাই আন্দোলনের শহীদরা। এই শহীদদের ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এই দেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমরা কোনও সরকারি অফিস-আদালতে জনগণের সঙ্গে বাঘের মতো আচরণ দেখতে চাই না। এরকম সরকারি অফিসে বসে জনগণের অপমান আমরা আর দেখতে চাই না। টাকা ছাড়া কাজ হয় না, এরকম কোনও সরকারি অফিস আমরা দেখতে চাই না। চায়ের আড্ডায়, বাড়ির আঙিনায় এই কথাগুলো যদি ছড়িয়ে দেন যে আপনাদের সন্তানরা কাঠফাটা রোদে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে নিয়ে এই কথাগুলো বলেছিল। আমরা বিশ্বাস করি আপনারাই আগামীর বাংলাদেশ গড়বেন।’

নাহিদ ইসলাম বলেন, ‘যে বাংলাদেশে কোনও বৈষম্য থাকবে না, যেখানে কোনও আঞ্চলিক বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। সকল বৈষম্যের অবসান ঘটিয়ে জুলাই আন্দোলনে নতুন রাজনৈতিক দল এনসিপির সৃষ্টি হয়েছে। শহীদের স্বপ্ন ও ত্যাগকে শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এই শপথ আমাদের।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন ও নীলফামারী জেলার প্রধান সমন্বয়ক আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি