এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি 
০৩ জুলাই ২০২৫, ২৩:০০আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২৩:২৭

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালীন শাহবাগ মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। একই স্থানে কয়েকদিন আগেও সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আজ রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিন সন্ধ্যা থেকেই শাহবাগে জুলাই প্রদর্শনী কর্মসূচি পালন করছিল এনসিপির ঢাকা মহানগর শাখা। ককটেল বিস্ফোরণের পরেও দলটি তাদের কর্মসূচি পালন করেছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই স্থানে কয়েক দিন আগেও দলটির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

/আরআইজে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের