‘মব দমন না করে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না’

রংপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৬:৩৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৬:৩৮

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘মব দিয়ে যারা শক্তি প্রদর্শন করেছিল যারা, কিন্তু এখন সেই মব কন্ট্রোল করতে পারছেন না। মবতন্ত্রের নামে পুলিশ ও প্রশাসনকে শূন্য করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন পুলিশ আর প্রশাসনকে দিয়ে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’

সোমবার (১৪ জুলাই) দুপুরে রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জি এম কাদের, ‘মব দমন না করে এই অবস্থায় নির্বাচন করলে দেশে-বিদেশে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? কোনোদিনই পাবে না।’

তিনি বলেন, ‘আমরাও আন্দোলন করেছিলাম, চেয়েছিলাম বৈষম্যমুক্ত সমাজ হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই সরকার দেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে- সেই সুযোগ চেয়েছিলাম যা শেখ হাসিনা আমাদের দেয়নি।’

তিনি দলের নেতাকর্মীদের বলেন, ‘আমরা এখনও সাহস হারাইনি। আমরা জনগণের চাওয়া-পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যাবো।’

এর আগে দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাস বাস ভবন সংলগ্ন প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে যোগ দেন জি এম কাদেরসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এদিকে সকাল থেকে রংপুর নগরীসহ বিভিন্ন এলাকা থেকে শত শত জাতীয় পার্টির নেতাকর্মী এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। আলোচনা সভায় বক্তব্য দেন- দলের মহাসচিব মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা আহ্বায়ক আজমল হক লেবু, সদস্য সচিব আব্দুর  রাজ্জাকসহ জাপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ