রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, একজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৭:০২আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৭:০২

রংপুরে একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর ব্যস্ততম সিও বাজার এলাকায় এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনটির একটি রিজার্ভ ট্যাংকে কয়েকদিন আগে গ্যাস লিকেজ দেখা দেয়। আজ সেটি মেরামতের সময় ভেতরে জমে থাকা উচ্চচাপে গ্যাস ট্যাংক হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পাম্পের কাউন্টার, পাম্পে দাঁড়িয়ে থাকা ১৩টি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, নিকটস্থ কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রধান সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাসও বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ উদ্ধারকৃত এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫) হাসপাতালে মারা গেছেন। তার নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

এ ছাড়া স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অবহেলা ছিল। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। গ্যাস স্টেশনের লাইসেন্স, নিরাপত্তাব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নীতিমালা পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী