পঞ্চগড়ে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১৬:১১আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৬:১১

পঞ্চগড়ে ব্যক্তিগত দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের সিনেমাহল মার্কেটের আলী চটপটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

নিহত কর্মীর নাম জাবেদ রহমান জয় (১৮)। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার আখেরি রোড এলাকায়। সে ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। পঞ্চগড় বাজারের ফল হাটিতে একটি ফলের আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন। এবার এইচএসসি পরীক্ষাও দিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছাত্রদল কর্মী আল আমিন এবং পারভেজের সঙ্গে জয়ের ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় বাজারের টিনপট্টিতে তিন জনের মধ্যে বাগবিতণ্ডাসহ মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনার পর তাদের মধ্যে মধ্যে মীমাংসা হয়েছিল। রাতে ফলের দোকান থেকে মোবাইল ফোনে জয়কে সিনেমা হল মার্কেটে ডাকা হয়। পরে আল আমিন পারভেজ ১০-১৫ জন নিয়ে তার ওপর আক্রমণ করে এক পর্যায়ে ছুরিকাঘাত করে। এ সময় জয়কে গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হলে পথে জয় মারা যায়। তবে ওই তিন জনের সঙ্গে কী নিয়ে বা কী কারণে বাগবিতণ্ডা হয়েছিল তা এখন পর্যন্ত জানা যায়নি।

তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে আল আমিন ও পারভেজকে ধরতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।

পুলিশ বলছে, শহরে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে পুলিশের সঙ্গে সেনাবাহিনী কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের