তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪

রংপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১৩:৫৭ আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৩:৫৭

রংপুরের তারাগঞ্জে রুপলাল দাস (৪৫) ও প্রদীপ দাসকে (৩৫) চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।

গ্রেফতাররা হলেন- রফিকুল ইসলাম, আক্তার হোসেন, এবাদত আলী ও মিজানুর রহমান। এদের সবার বাড়ি তারাগঞ্জের সয়ার গ্রামে।

এদিকে, দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহত রুপলালের স্ত্রী ভারতী দাস বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রবিবার (১০ আগস্ট) নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে সন্ধ্যার দিকে হস্তান্তর করে পুলিশ। স্বজনরা লাশ নিয়ে তারাগঞ্জে এলে বিক্ষুব্ধ জনতা রুপলাল ও প্রদীপ দাসের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা লাশ রংপুর-দিনাজপুর মহাসড়কে রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা ২৪ ঘণ্টার মধ্য মব সৃষ্টিকারীদের গ্রেফতার করার দাবি জানান।

এদিকে, মহাসড়ক অবরোধ করায় রংপুর-দিনাজপুর মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি এম এ ফারুক জানান, মব সৃষ্টি করে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম