তারাগঞ্জে দুজনকে পিটিয়ে হত্যা: চার আসামি রিমান্ডে

রংপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৬:২৭ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৬:২৭

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারাগঞ্জ আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রংপুর কারাগার থেকে চার আসামি এবাদত হোসেন (২৭), আখতারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও মিজানুর রহমানকে (২২) কড়া পুলিশি প্রহরায় আদালতে তোলা হয়।

আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে জানান, আসামিরা মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বের করা প্রয়োজন।

বিচারক শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের তদন্তকারী পুলিশ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গত ৯ আগস্ট রাতে রুপলাল দাস ও ভাগনি জামাই প্রদীপ দাস ভ্যানে করে তাদের বাসায় ফিরছিলেন। এ সময় বুড়িরহাট এলাকায় তাদের আটক করে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় পরের দিন ১০ আগস্ট নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী রানি বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম