মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় প্রাণ গেলো মা ও ২ মাসের সন্তানের

হিলি প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২৫, ১৫:৪৫ আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৫:৪৫

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও দুই মাস বয়সী শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী গুরুতর আহত হয়ে অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) ও দুই মাস বয়সী মেয়ে রিশাদ কাইফ। এ ঘটনায় গোলাম রব্বানী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে বিরামপুর থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। এ সময় বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এসে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কহিনুর বেগম, মেয়ে রিশাদ কাইফ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা গোলাম রব্বানীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম