দলীয় স্বার্থে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: জোনায়েদ সাকি

দিনাজপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ২১:৫২আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২১:৫২

দলীয় স্বার্থে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার (১৬ আগস্ট) বিকালে দিনাজপুরের ফুলবাড়ীর নিমতলা মোড়ে আগামী জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘সংস্কারের মাধ্যমেই আমরা বাংলাদেশকে সঠিক উদ্দেশ্যের জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু বিচার এবং সংস্কারের নামে নির্বাচনকে যেন মুখোমুখি দাঁড় করানো না হয়। দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, অর্থনীতির সমৃদ্ধি; এগুলোর সঠিক বাস্তবায়নের জন্য নির্বাচন লাগবে। সরকার নির্বাচনের উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা দেখছি, বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেদের দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা চলছে। দেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে।’

বাংলাদেশ হবে বৈষম্যহীন জনগণের বাংলাদেশ, বাংলাদেশ হবে অধিকার মর্যাদা প্রতিষ্ঠার বাংলাদেশ উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তার সঠিক বিচার হতে হবে। গত ৫৪ বছরে দেখেছি, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে। এটার সংস্কার হতে হবে। সংবিধানে জনগণের কথা বলা হয়েছে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, আর এক হাতে সেগুলো কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় দলের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দিনাজপুর জেলার আহ্বায়ক সুলতান মাহমুদ শিশির, ফুলবাড়ী উপজেলার সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্যসচিব মোত্তালিব পাপ্পু উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্র সংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা