উদ্বোধনের তৃতীয় দিনে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনা, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ০২:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০২:৩৬

তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ দুর্ঘটনা ঘটে।

চিলমারী থানার ওসি আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে একজন মারা গেছেন।

নিহতের নাতি, চিলমারী উপজেলার ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মোস্তাফিজ রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় তার নানি নিহত হওয়ার খবর পেয়ে লাশ বাড়িতে আনা হয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কিন্তু উদ্বোধনের একদিনের মধ্যেই শুরু হয় অনিয়ম ও বিপত্তি। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু ডুবে যাচ্ছে অন্ধকারে। উদ্বোধনের দিন রাতেও সেতুতে আলো জ্বলেনি। এতে হাজারও দর্শনার্থীকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি