মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ০৬:২৬আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:২৬

নীলফামারীর ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নের কেতকীবাড়ী তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা আকতার (৬) ও প্রতিবেশী তাহেরুলের ছেলে তৌফিক আলী (৬) পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে একইসঙ্গে তিনি বন্ধু মিলে একটি ছেঁড়া মশারি নিয়ে নদীতে মাছ ধরতে গেলে এ সময় ওই দুই জন পানিতে ডুবে যাওয়ায় সিয়াম (৭) নামের আরেকটি শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদী থেকে তৌফিক ও হুমায়রাকে উদ্ধার করেন। পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দুপুরে সিয়ামসহ তিন শিশু পরিবারের লোকজনের অজান্তে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়। এতে দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে শিশুদের দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের